মসৈয়দ মাহফুজ আহমদপ্রকৌশলী · পিইঞ্জযোগাযোগ ↗
আইইবি নির্বাচন ২০২৬ · মেয়াদ ২০২৭–২০২৮

প্রকৌশলীদের জন্য
অভিজ্ঞ নেতৃত্ব
সবার অংশগ্রহণে IEB

প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমদ পিইঞ্জ

পেশাগত দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা ও সততা নিয়ে
প্রকৌশলী সমাজের পাশে থাকার অঙ্গীকার

আইইবি নির্বাচন ২০২৬সভাপতি পদপ্রার্থীইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ
ব্যালট নম্বর০২
অনুষ্ঠানে মাইক্রোফোনের সামনে প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমদের ছবির ভিত্তিতে তৈরি ইলাস্ট্রেটিভ ছবি
৪০+বছরের প্রকৌশল অভিজ্ঞতা
বুয়েট ’৮২পুরকৌশলে স্নাতক
পিইঞ্জপেশাগত স্বীকৃতি · ২০০৫
দেশ থেকে বিশ্বেশেখা, প্রয়োগ ও সংযোগ
আগামীর IEB

আপনার অংশগ্রহণ
আমাদের অঙ্গীকার

প্রকৌশলীদের অভিজ্ঞতা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে
একটি সক্রিয়, সহজলভ্য ও সদস্যবান্ধব IEB

প্রধান অগ্রাধিকার

দূরত্ব বা বয়স যেন
ভোটদানে বাধা না হয়

প্রবাসী ও প্রবীণ IEB সদস্যদের ভোটদান সহজ করতে নিরাপদ ও স্বচ্ছ অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর লক্ষ্যে কাজ করব

✓সবার অংশগ্রহণে
সবার IEB

প্রকৌশলীদের অধিকার ও পেশাগত মর্যাদা

+

কর্মক্ষেত্রে প্রকৌশলীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় IEB-এর কার্যকর ভূমিকা জোরদার করব

আধুনিক প্রযুক্তিতে দক্ষতা উন্নয়ন

+

BIM, ভূমিকম্পসহনশীল নির্মাণ, অগ্নিনিরাপত্তা ও টেকসই অবকাঠামো বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেব

নবীন প্রকৌশলীদের এগিয়ে যাওয়ার সুযোগ

+

অভিজ্ঞ প্রকৌশলীদের সঙ্গে মেন্টরশিপ, ক্যারিয়ার নির্দেশনা ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগের মাধ্যমে নবীনদের পেশাগত বিকাশে কাজ করব

সহজ ও সদস্যবান্ধব ডিজিটাল সেবা

+

সদস্যপদ নবায়ন, তথ্যপ্রাপ্তি ও বিভিন্ন সেবার আবেদন অনলাইনে সহজ করার পাশাপাশি সদস্যদের মতামত জানানোর কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করব

সক্রিয় ও সংযুক্ত প্রকৌশলী সমাজ

+

দেশ–বিদেশের সদস্যদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়াতে এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেব

পরিচিতি

কাজেই পরিচয়
দায়িত্বে অঙ্গীকার

নিরাপদ ভবন থেকে টেকসই নগর—চার দশকের বেশি সময় ধরে প্রকৌশলের নানা দায়িত্বে কাজ করেছেন সৈয়দ মাহফুজ আহমদ

এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে দায়িত্ব পালনের পাশাপাশি জাইকা-সহায়তাপুষ্ট আরবান বিল্ডিং সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন. বর্তমানে কনকর্ড গ্রুপে কনসালট্যান্ট হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন

প্রকৌশলচর্চার সঙ্গে সাংগঠনিক নেতৃত্ব, আন্তর্জাতিক প্রশিক্ষণ, পরিবেশ সচেতনতা ও ক্রীড়া—সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় অংশগ্রহণ

তাঁর পথচলা দেখুন ↘
উল্লেখযোগ্য অবদান

অভিজ্ঞতার পেছনে
বাস্তব কাজের গল্প

নিরাপত্তা, উদ্ভাবন ও মানুষের জন্য কাজ
বাছাই করা কয়েকটি মুহূর্ত

নির্মাণস্থলে বেজ আইসোলেশন প্রযুক্তির কাজে সৈয়দ মাহফুজ আহমদপ্রকল্প ও উদ্ভাবন ↗
নিরাপদ অবকাঠামোর পথে

ভূমিকম্পসহনশীল
নির্মাণে প্রযুক্তির প্রয়োগ

জাইকা-সহায়তাপুষ্ট আরবান বিল্ডিং সেফটি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দশতলা ফায়ার সার্ভিস সদর দপ্তর ভবনে বেজ আইসোলেশন প্রযুক্তি প্রয়োগের কাজে যুক্ত ছিলেন

এই প্রকল্পে কারিগরি পর্যালোচনার দায়িত্বে ড. জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে চার বছর ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয় তাঁর

প্রকল্পের ছবিগুলো দেখুন ↗
কাজের আরও কিছু গল্প
আন্তর্জাতিক সাংগঠনিক অনুষ্ঠানে অংশগ্রহণসাংগঠনিক নেতৃত্ব

সম্পর্কের সেতু, জ্ঞানের বিনিময়

JICA Alumni Association Bangladesh-এ বিভিন্ন মেয়াদে সাধারণ সম্পাদক এবং ২০২৪–২০২৬ মেয়াদে সহসভাপতি হিসেবে দায়িত্ব

অফিসার্স ক্লাব ঢাকায় টেবিল টেনিসের ট্রফি হাতে খেলোয়াড়েরাক্রীড়া ও অর্জন

কাজের বাইরেও জয়ের স্পৃহা

অফিসার্স ক্লাব ঢাকায় বিভিন্ন টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জনের মুহূর্ত

নিউজিল্যান্ডের পার্লামেন্টের সামনে জলবায়ু সচেতনতা কর্মসূচিপরিবেশ ও সচেতনতা

টেকসই ভবিষ্যতের পক্ষে

নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ

↗

বিশ্বের অভিজ্ঞতা, দেশের প্রয়োজনে

নিউজিল্যান্ডে উন্নত অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ এবং বাংলাদেশের পোশাক কারখানায় সেই জ্ঞানের প্রয়োগ—আন্তর্জাতিক শিক্ষাকে স্থানীয় কাজে যুক্ত করার প্রচেষ্টা

প্রশিক্ষণের গ্যালারি ↗
কর্মজীবন

দায়িত্ব বদলেছে
চলার লক্ষ্য অটুট

মাঠপর্যায়ের উন্নয়ন থেকে জাতীয় প্রকল্প
অভিজ্ঞতায় গড়ে ওঠা একটি পথচলা

প্রকৌশলচর্চা, প্রশাসন ও প্রকল্প পরিচালনার দীর্ঘ পথচলা

নির্বাচিত দায়িত্বসমূহ

কনসালট্যান্ট · কনকর্ড গ্রুপ

কংক্রিট পণ্য উন্নয়ন, সাশ্রয়ী মিক্স ডিজাইন, গবেষণা ও উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে পরামর্শ

প্রকল্প পরিচালক · আরবান বিল্ডিং সেফটি প্রকল্প

জাইকা-সহায়তাপুষ্ট প্রকল্পে সরকারি ভবন ও পোশাক কারখানার রেট্রোফিটিং, নকশা পর্যালোচনা ও মান ব্যবস্থাপনা

অতিরিক্ত প্রধান প্রকৌশলী · গণপূর্ত অধিদপ্তর

সিলেট জোনে নির্মাণকাজের সমন্বয়, তদারকি ও দরপত্র মূল্যায়নের দায়িত্ব

পরিচালক · গণপূর্ত প্রশিক্ষণ একাডেমি ও টেস্টিং ল্যাবরেটরি

প্রশিক্ষণ পরিকল্পনা, নির্মাণসামগ্রী পরীক্ষা এবং অগ্নিনিরাপত্তা ও পেশাগত নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ

নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী

গণপূর্ত ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে হাসপাতাল, আদালত, আবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ

এলজিইডি ও গণপূর্তে কর্মজীবনের ভিত্তি

উপজেলা প্রকৌশলী এবং পরবর্তী সময়ে উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে ভবন, সড়ক, সেতু ও সরকারি অবকাঠামোর কাজে অংশগ্রহণ

শিক্ষা ও পেশাগত বিকাশ

শেখার যাত্রায়
কখনো বিরতি নয়

পুরকৌশলের ভিত্তি থেকে আধুনিক নির্মাণপ্রযুক্তি—অভিজ্ঞতার সঙ্গে নতুন জ্ঞান যুক্ত করার নিরন্তর প্রচেষ্টা

শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত স্বীকৃতি
২০২২

এমএসসি · অফসাইট হাউজিং কনস্ট্রাকশন

University of Wolverhampton, UK · মেরিটসহ

২০০৯

এমবিএ · ফাইন্যান্স

Stamford University Bangladesh

২০০৫

পেশাগত স্বীকৃতি · পিইঞ্জ

BPERB, IEB · নিবন্ধন 01/0160

২০০১

ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১৯৮২

বিএসসি ইঞ্জিনিয়ারিং · পুরকৌশল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

আরও শিক্ষা ও প্রশিক্ষণ +

ঢাকা কলেজ থেকে এইচএসসি (১৯৭৭) এবং বিএএফ শাহীন স্কুল থেকে এসএসসি (১৯৭৫). জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রশিক্ষণ; BIM, Lean Six Sigma, জলবায়ু নীতি, ডিজিটাল টুইন ও টেকসই নির্মাণ বিষয়ে ধারাবাহিক শিক্ষা

সাংগঠনিক অংশগ্রহণ

সবার সঙ্গে
সবার প্রয়োজনে

IEB

পেশার সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা

ভাইস-চেয়ারম্যান, ঢাকা কেন্দ্র (২০০৬–২০০৮); BPERB-এর অ্যাসেসর/পরীক্ষক

JAAB

আন্তর্জাতিক সহযোগিতায় সক্রিয়

সহসভাপতি (২০২৪–২০২৬); সাধারণ সম্পাদক (২০১৮–২০২০, ২০২১–২০২৩); কোষাধ্যক্ষ (২০১২–২০১৫)

PWD

প্রকৌশলীদের সংগঠনে নেতৃত্ব

গণপূর্ত প্রকৌশলী সমিতির সহসভাপতি (২০১৬–২০১৭) ও মহাসচিব (২০০৪–২০০৫)

সমাজ

পেশার বাইরেও দায়িত্ব

BCS 82 Forum-এর যুগ্ম সম্পাদক; বাংলাদেশ ভূমিকম্প সমিতির নির্বাহী কমিটির সদস্য; রোটারি ক্লাবে বিভিন্ন সময়ে নেতৃত্ব

যোগাযোগ

আপনার কথা
জানতে চাই

IEB নিয়ে আপনার ভাবনা, প্রত্যাশা ও পরামর্শ জানাতে সরাসরি যোগাযোগ করুন

+880 1715 013567 ↗
আমার অঙ্গীকারসরাসরি যোগাযোগ ↗